ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

প্রধানমন্ত্রীর ফেনী সফর ১ অক্টোবর: নজিরবিহীন প্রস্তুতি পরশুরাম ও ফুলগাজীতে

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর ১ অক্টোবর: নজিরবিহীন প্রস্তুতি পরশুরাম ও ফুলগাজীতে

​দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই আগমনকে ঘিরে ফেনীর সীমান্তবেষ্টিত দুটি উপজেলা—পরশুরাম ও ফুলগাজীতে বইছে উৎসবমুখর পরিবেশ। তোরণ নির্মাণ, সড়ক সংস্কার, হেলিপ্যাড প্রস্তুতকরণ এবং ডিজিটাল মঞ্চ সাজানোসহ শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে।

​উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রের তথ্যমতে, সফরে পরশুরামের বহুল কাঙ্ক্ষিত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প (১ম পর্যায়)’ পুনর্বাসন কাজের ফলক উন্মোচনের পাশাপাশি ফুলগাজীতে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী।

​গত সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক সফরসূচিতে পরিদর্শনের যাবতীয় তথ্যাদি নিশ্চিত করা হয়েছে।

​এক নজরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি:
​সকাল ০৮:৩০: ঢাকা থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশ্যে রওনা।

​দুপুর ১২:৩০: ঘাটঘর মুহুরী ব্রিজ সংলগ্ন এলাকায় আগমন ও মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের শুভ উদ্বোধন এবং স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময়।

​দুপুর ০১:১৫: পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশ্যে যাত্রা ও সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ।
​দুপুর ০২:০০: ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের শুভ উদ্বোধন এবং মধ্যাহ্নবিরতি।

​বিকেল ০৩:০০: ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও সেবায়েতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।

​বিকেল ০৫:০০: সফর শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।

​নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের প্রস্তুতি:
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একাধিক অস্থায়ী হেলিপ্যাড ও পরশুরামের ঘাটঘর এলাকায় দৃষ্টিনন্দন জনসভাস্থল প্রস্তুত করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশুদ্ধ পানীয় জলের ট্যাংক ও অস্থায়ী স্যানিটেশন ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে।

​এদিকে ফেনী-পরশুরাম প্রধান সড়ক ও পরশুরাম-সুবার বাজার সড়কসহ মূল সংযোগ সড়কগুলোর সংস্কার কাজ দিনরাত চালিয়ে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। উল্লেখ্য, পূর্বে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পুনর্নির্ধারণ করে ১ অক্টোবর ধার্য করা হয়

 

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa