চালকের ভুল-যাত্রী অসচেতনতায় টাঙ্গাইল দুর্ঘটনা: সেতুমন্ত্রী

সোমবার, ২৫ মে ২০২৬ | ৬:৩৪ অপরাহ্ণ

চালকের ভুল-যাত্রী অসচেতনতায় টাঙ্গাইল দুর্ঘটনা: সেতুমন্ত্রী
apps

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় চালকের ভুল এবং যাত্রীদের অসচেতনতাকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন। ট্রাকটিতে রডের ওপর ত্রিপল বিছিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছিল।

এই দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি চালকের ভুলের কারণেই ঘটেছে। আহত কয়েকজন যাত্রীর বরাত দিয়ে তিনি বলেন, তারা ট্রাকটির চালককে সাবধান করেছিলেন। কিন্তু চালক তা আমলে নেননি। তিনি একটু তন্দ্রার মতো ছিলেন।

শেখ রবিউল আলম বলেন, বিষয়টি নিয়ে তিনি সেতুসচিবের সঙ্গেও কথা বলেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

তিনি আরও বলেন, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন আইনত নিষিদ্ধ হলেও অনেক সময় যাত্রীরা ঝুঁকি নিয়ে এসব যানবাহনে ওঠেন।

কালিহাতীর এ দুর্ঘটনায় যাত্রীদের সচেতনতার অভাব ছিল বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, রডবোঝাই ট্রাকে যদি এভাবে যাত্রীরা উঠে যান ২৫-২৬ জন এবং অনাকাঙ্ক্ষিতভাবে এ ধরনের ঘটনা ঘটেছে। এ ঘটনা সড়ক ব্যবস্থাপনার সঙ্গে খুব একটা যুক্ত ছিল না বলে দাবি করেন তিনি। তবে ঘটনাটি সরকারকে ব্যথিত করেছে বলেও জানান তিনি।

সড়কে মনিটরিং ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘মনিটরিং আছে। হাইওয়ে পুলিশ দেখে।…ভোররাত্রে একটা বোঝাই ট্রাকে যদি এ রকমভাবে যাত্রীরা অসচেতন হয়ে উঠে যান এবং তারপর যদি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এ রকম জায়গায় তো এইটা দায়িত্ব আমাদের আছে। কিন্তু নিয়ন্ত্রণ করাটা বাস্তবিকভাবে কীভাবে সম্ভব হয়, সেটা বিবেচনার দাবি রাখে।’

যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত নয়, এমন যানবাহনে না উঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ‘যাত্রীদের আমি সব সময় বলছি, আমরা এখনো বলছি যে বোঝাই ট্রাক, ওপেন ট্রাক যেটা যাত্রীবাহীর জন্য নির্ধারিত নয়, সেই জায়গায়, সেই সব যানে যাত্রীদের ওঠা থেকে বিরত থাকা উচিত।

Development by: webnewsdesign.com