সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

ক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, হাজী ফারুক আহমেদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ বিএনপি নেতা, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, হাজী ফারুক আহমেদের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে আমি একজন সহযোদ্ধা ও অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালাম।

শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করুন-আমিন