ঢাকা
২৭ জুন ২০২৬

সিলেট ইমজা’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৮ মার্চ ২০২৬   ২৫৫ বার পঠিত
সিলেট ইমজা’র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

দায়িত্ব গ্রহণ করেছে সিলেটের টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজার) ২০২৬ সালের নতুন কমিটি।

রোববার (৮ মার্চ) রাতে জিন্দাবাজারস্থ ইমজা কার্যালয়ে নবগঠিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক সভাপতি যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠুসহ অন্যান্য সদস্যরা।

ইমজা কার্যালয়ে নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরকালে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরো উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ সভাপতি বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি এস.সুটন সিংহ,সহসাধারণ সম্পাদক সময় টেলিভিশন’র রিপোর্টার মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ নাগরিক টিভি’ সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সময় টেলিভিশন’ রিপোর্টার অপু বনিক, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক নিউজ টুয়েন্টিফোর’র ক্যামেরাপারসন হাসান শিকদার সেলিম।

কার্যনির্বাহী সদস্য যমুনা টিভি’র সিনিয়র ভিডিও জার্নালিস্ট সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল কবির,এখন টেলিভিশন’র রিপোর্টার সন্দীপন শুভ এবং বাংলাভিশনের ক্যামেরাপার্সন মোহাম্মদ আজমল আলী।

দায়িত্বগ্রহণ কালে নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান সংগঠনকে ঐক্যবদ্ধ,গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ইমজার দুই দশক পূর্তির বছরটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন কমিটির দায়িত্ব প্রাপ্ত সদস্যরা।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারী ইমজা’ সিলেটের ২০২৬ সালের ১৯তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষনা করেন সংগঠনের সাবেক সভাপতি আল আজাদ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa