ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঠিকাদারের অবহেলায় কালীগঞ্জে সড়ক নির্মাণে বিপর্যয়, বিপাকে গ্রামবাসী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   ৯৮ বার পঠিত
ঠিকাদারের অবহেলায় কালীগঞ্জে সড়ক নির্মাণে বিপর্যয়, বিপাকে গ্রামবাসী

ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণাধীন একটি গ্রামীণ সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ৭ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অভিযোগ উঠেছে নতুন রাস্তা নির্মাণের জন্য প্রায় এক বছর আগে পুরাতন রাস্তা খুঁড়ে ফেলে কাজ বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে এ অঞ্চলের মানুষকে প্রতিদিনই নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত সড়কের পুরাতন অংশ খুঁড়ে রাখা হলেও নতুন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। খুঁড়ে রাখা সড়কে বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ফলে কয়েক কিলোমিটার ঘুরে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ইউনিয়নের একমাত্র সরকারি ব্যাংক এবং সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সও এসব গ্রামে প্রবেশ করতে পারছে না।

এলজিইডি সূত্র জানায়, ঝিনাইদহ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৯ লাখ টাকার ব্যয়ে ২৯৯০ মিটার সড়কটির নির্মাণকাজ পেয়েছে মেসার্স মিজানুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের আগস্টে কাজ শুরু হয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠান চলতি বছরের প্রথম দিকে কিছু কাজ শুরু করার পর আর অগ্রগতি হয়নি।

মেগুরখির্দ্দা গ্রামের বাসিন্দা আরিফ হাসান বলেন, এক বছর আগে রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এখন বড় কোনো গাড়ি আমাদের গ্রামে ঢুকতেই পারে না। অথচ কাজের কোনো অগ্রগতি নেই। আমরা দ্রুত এর সমাধান চাই।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিজানুর রহমানের স্বত্বাধিকারী মো. রানা বলেন, নতুন ইট উঠলে কাজ শুরু করবো। তাছাড়া অসুস্থতার কারণে কাজ চালিয়ে যেতে পারিনি।

কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, ঠিকাদারকে বারবার চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় আমাদেরও অসহায় পরিস্থিতি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে প্রথম জানলাম। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa