ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের হাবিব ভূঁইয়ার বসতঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আরমান মিয়া উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের বাসিন্দা মো. মাসুম মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে
এসআই মাহবুব আলম সরকার, এএসআই শাহাদাত হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে হাবিব ভূঁইয়ার বসতঘরের সামনে থেকে ১৭০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মো.আরমান মিয়া (২১)কে গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে পলাতক ৪ জনসহ অজ্ঞাত আরো ৩/৪ জন জড়িত আসামির নাম, ঠিকানা প্রকাশ করেছে। গ্রেপ্তারকৃত আসামি, পলাতক ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
