দীর্ঘ ২২ বছর বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিলকে পুনরুজ্জীবিত করে মাত্র ছয় মাসে ২ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দেশের শীর্ষ শিল্পগ্রæপ প্রাণ-আরএফএল। বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘দুই হাজার কর্মসংস্থান উদযাপন, লক্ষ্য ১২ হাজার’।
শনিবার (২ আগষ্ট) বিকেলে রাজশাহীর নগরীর নওদাপাড়ায় অবস্থিত টেক্সটাইল মিলটি পরিদর্শনে এসে একথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “একটি দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাকে স্বল্প সময়ে সচল করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু কারখানা চালু নয়, এটি একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের সূচনা।”
উপদেষ্টা বলেন, উত্তরবঙ্গে এমনিতেই কলকারখানা কম। তবে এখানে প্রচুর কর্মক্ষম জনবল রয়েছে। এই অঞ্চলে যদি এধরণের প্রতিষ্ঠান হয় তাহলে এলাকার যেমন সুষম বিকাশ হবে, তেমনি স্থানীয় মানুষের কর্মপরিধি বাড়বে। সেই সাথে এই প্রতিষ্ঠানে উৎপাদিত লাগেজ ব্যাগ, জুতা সহ পণ্যগুলো বিদেশে রপ্তানি হবে।
উপদেষ্টা আরও বলেন, পাবলিক প্রাইভেট পাটনারশিপের আতওয় রাজশাহী টেক্সটাইল মিলটি লিজ দেয়া হয়েছে প্রাণ আরএফএলের মালিকানাধিক প্রতিষ্ঠান বরেন্দ্র রাজশাহী টেক্সটাইলকে। প্রতিষ্ঠানটি স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। কাজেই এই প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আপনাদের।
অনুষ্ঠানে প্রাণ আরএফএলের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী জানান, টেক্সটাইল মিলটি চালুর ৬ মাসের মাথায় ২ হাজার স্থানীয়দের কর্মস্থান হয়েছে। যাদের অধিঅংশই নারী কর্মী। সকলের সহযোগীতা পেলে প্রাণ আরএফএল স্থানীয়দের কর্মসংস্থানের পাশাপাশি, উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করাবে। যা দেশের সুনাম আন্তর্জাতিক পরিমÐলে বিকাশ ঘটাতে সহযোগীতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বিটিএমসি’র ম্যানেজার মুরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে বিটিএমসি’র সঙ্গে পিপিপি চুক্তির মাধ্যমে রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ নেয় প্রাণ-আরএফএল। ডিসেম্বরেই পুরনো পরিত্যক্ত শেড মেরামত করে ব্যাগ ও জুতা উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।
