লালমনিরহাটে দুই ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৮ জুলাই) লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে লালমনি এক্সপ্রেসের ২টি বগি উল্টে গিয়ে এ সংঘর্ষ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াসফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম বলেন, প্রাথমকিভাবে মনে হচ্ছে ভুল সিগনালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খোঁজ খবর নেওয়া হচ্ছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
