সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিত সভা উপলক্ষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে করনীয় নির্ধারনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি উপজেলা সমবায় অফিসার ও মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক খালেদুজ্জামান খান ।

স্বাগতিক বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু । শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় অংশ নেয় অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, রেখা খাতুন, লিটন সরকার।

এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে নব গঠিত মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা (এডহক) কমিটির সভাপতি কাজিপুর উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান মহোদয় কে বরণ করে নেন । নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়ে খালেদুজ্জামান খান প্রথম মিটিং এ উপস্থিত হয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন সহ সার্বিক বিষয়ে করনীয় নির্ধারনে নানা পরামর্শ প্রদান করেন। এরপর তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।নবগঠিত কমিটির সভাপতির সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ কাজে লাগিয়ে প্রতিষ্ঠান কে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু।

নবাগত কমিটির সভাপতি খালেদুজ্জামান খান তার মেধা জ্ঞান বুদ্ধিমাত্রা ও সৃজনশীলতা এবং দক্ষতা কাজে লাগিয়ে বিদ্যালয়কে মডেল হিসেবে গড়ে তুলতে চেষ্টার কোন কমতি থাকবে না বলে জানিয়েছেন।