বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অংশ গ্রহণের দাবীতে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার প্রায় অর্ধশত বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক এবং অভিভাবক সহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা সভাপতি সহিদুল ইসলাম,সম্পাদক মতিউর রহমান, শিক্ষক জয়নুল ইসলাম, আবু সাঈদ, সোহেল রানা ও আজাদ আলী প্রমুখ।
বক্তব্যে বলেন,বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করে। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পত্রটি বৈশম্য মুলক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন তাঁরা।
মানববন্ধন শেষে কিন্ডারগার্টেন সোসাইটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে স্বারক লিপি প্রদান করেন ।
