মৌলভীবাজারে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভুত্থান উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাতটায় ম্যারাথনটি উদ্বোধন করেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো: বুলবুল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদসহ অনেকে।

মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতীকী ম্যারাথনটি শুরু হয়ে কোর্ট রোড হয়ে পানি উন্নয়ন বোর্ড ভবন হয়ে পৌর মেয়র চত্তরের সামনে এসে শেষ হয়।

ম্যারাথনে জুলাই যোদ্ধা,জেলা প্রশাসন, জেলা পুলিশ, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।