ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ, ড্রামসেট ও হুইল চেয়ার
বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ গুলো বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, সরাইল উপজেলার দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের কে পড়াশোনায় আরো আগ্রহী করার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলার সকল দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে আমারা এই কার্যক্রম পরিচালনা করবো।