সম্প্রতি মৌলভীবাজারে কিশোর গ্যাং-এর তান্ডব বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেলসহ অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় ৬জনকে আটক করেছে পুলিশ।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কেএইচএম জাহাঙ্গীর হোসেন’র নির্দেশে রোববার (৬ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে শহরের বিভিন্ন স্থানে দাপিয়ে বেড়ানো লাইসেন্স এবং কাগজবিহীন সাইকেলগুলোও আটক করে জরিমানা করা হয়।

জানা যায়, শহরের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এরকম অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান প্রতিনিয়তই অব্যাহত থাকবে বলে জানানো হয়।