দিনাজপুরের কাহারোলে কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ এবং সার বিতরণ করেন কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের উপস্থিতে বিতরণ করা হয় সার ও বীজ।

২০২৪ – ২০২৫ অর্থবছরে খরিপ/২ মৌসুমে রোপা আমন উফসী জাতের ধান বীজ ব্যাবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষদের মাঝে কৃষি অধিদপ্তরের আয়োতায় কাহারোল উপজেলা কৃষি অফিস বিনা মূল্যে এই বীজ ও সার বিতরণ করেন।

বিতরণের পূর্বে কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মল্লিকা রানী সেহানবীশ।
প্রধান অতিথির আলোচনা রাখেন উপজেলা নির্বাহী অফিসা মোঃ আমিনুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আফছানা আক্তার প্রমূখ।

কাহারোল উপজেলায় মোট ২ হাজার ৯শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে বলে জানান, কৃষি কর্মকর্তা।