নওগাঁর বদলগাছীতে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে বদলগাছী- জয়পুরহাট আঞ্চলিক সড়কের চকবনমালী এলকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে বদলগাছী অভিমুখী একটি সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভুটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।