দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফসী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ‌্যোেগে কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

এ সময় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাহানুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ শাহানুর রহমান জানান, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সুবিধার্থে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উফসী ধানের বীজ ও ১০ কেজি এম ও পি সার ডি এ পি সার ১০ কেজি করে বিতরন করা হবে। এই উপজেলার মোট ৩হাজার কৃষক এই সবিধান পাবেন।