“উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় কাজিপুর উপজেলার দূর্গমচরাঞ্চলের নাটুয়ারপাড়া চরে প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা ও প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ১১ টা হতে বিকেল পর্যন্ত চরের সুফলভোগীদের সাথে মতবিনিময় ও প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ অধিশাখা যুগ্ন-সচিব মোঃ হেমায়েত হোসেন, সিনিয়র সহকারী সচিব মোঃ ইয়ামিন হোসেন, পরিকল্পনা কমিশন সিনিয়র সহকারী সচিব ফাতেমা এবং প্রকল্প পরিচালক ডাঃ নন্দ দুলাল টিকাদার।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আনোয়ারুল হক, কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান। এছাড়াও কাজিপুর প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ সহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা – কর্মচারি, সুফলভোগীরা তাদের স্ব- স্ব খামারে উপস্থিত ছিলেন।