দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেলো সাংবাদিকদের এক হৃদয়ছোঁয়া ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।
মঙ্গলবার (১৭ জুন), উপজেলার বিআরডিবি হল রুমে দৈনিক আমার সংবাদ.দি বাংলাদেশ টুডে কাহারোল উপজেলা প্রতিনিধি এবং দৈনিক খবর একদিন পত্রিকার স্টাফ রিপোটার মোঃ রশিদুল ইসলাম এর একান্ত আয়োজনে ও প্রবীণ স সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠান সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় ।
যেখানে একত্রিত হয়েছিলেন উপজেলার নবীন ও প্রবীণ সাংবাদিকগণ। ঈদে পরস্পরের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজনটি একটি অনন্য মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি সুকুমার রায়. দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম সহ কাহারোল উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
প্রবীণ সাংবাদিকদের অভিজ্ঞতা ও পথচলার গল্পে অনুপ্রাণিত হয়েছেন নতুন প্রজন্মের সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে আলোচনা হয় গণমাধ্যমের দায়িত্ব, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক সহানুভূতির গুরুত্ব নিয়ে। একই সঙ্গে কাহারোল উপজেলায় সাংবাদিকতার মান আরও উন্নত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপস্থিত সকলেই। পেশাদারিত্ব, সততা ঠিক রেখে সাংবাদিকতাকে সমাজের বুকে সম্মানজনক পেশা হিসেবে পরিচয় করার অঙ্গিকার করা হয়।
আড্ডা, মতবিনিময় ও মিষ্টিমুখে পরিপূর্ণ ছিল অনুষ্ঠানটি, যা নবীন-প্রবীণ সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধনকে আরও মজবুত করেছে। এধরনের আয়োজন নতুন প্রজন্মকে সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে বলে জানান নবীন সাংবাদিকরা।
