হবিগঞ্জ জেলার নবীগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত বাস হেলপার লিটন (২৬) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের সংঘবদ্ধ ও গুরুত্বপূর্ণ অপরাধ দমন যেমনঃ সন্ত্রাস দমন, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিভিন্ন অপারেশনের মাধ্যমে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এযাবৎ র‌্যাব যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এবং প্রতিটি সদস্য প্রতিনিয়ত জনগণের নিরাপত্তার জন্য এবং নিরাপদ সমাজের লক্ষ্যে তথ্য ভিত্তিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট এর সদর কোম্পানী এবং সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ আভিযানিক দল গত ১৬ জুন ২০২৫ খিধঃ তারিখ রাত আনুমানিক ২৩:৪৫ ঘটিকার সময় সিলেট জেলার দক্ষিন সুরমা থানাধীন জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে চলন্ত বাসে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত বাস হেলপার কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- লিটন (২৬), পিতা- নুরু মিয়া, সাং- রশিদপুর, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এছাড়াও ধর্ষনের বিরুদ্ধে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।