প্রথমবারের মত কাহারোল উপজেলা থেকে ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও নার্সিং কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কাহারোল উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার ( ১৩ জুন) উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিকাল ৩টায় আরাম্ভ হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স পাপ্ত ৬৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, পরিবেশ বান্ধব গাছ তুলে দেওয়া হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড সাইন্স এন্ড ন্যাচারাল ডিপার্টমেন্ট এর সহকারী প্রফেসর ড. হাবীবা খাতুন, সুইডেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান হুয়াইয়ের প্রিন্সিপাল রির্চাজ ড. মির্জা গোলাম কিবরিয়া, ফাস্টট্রাক পেট্রোলিয়ামের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল মমিন, কাহারোল উপজেলা স্বাস্থ্য ও ফ্যামিলি প্লানিং অফিসার ড. মোঃ মোস্তাফিজ রহমান, কাহারোল থানা ইনচার্জ মোঃ রুহুল আমিন, কাহারোল মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, কাহারোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর ল্যাব এইড হাসপাতালের ম্যানেজার মোঃ আল মামুন রশিদ।
সভাপতি তার আলোচনায় বলেন, তোমরা বাবা -মায়ের স্বপ্নকে পুরণ করবে। মানুষের মত মানুষ হবে। কাহারোল উপজেলাকে তোমরা এগিয়ে নিবে । তিনি আরো বলেন উপজেলায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের হয়রানি হয় এমন কাজ যেন না হয় তার দিকে খেয়াল রাখবে উপজেলা প্রশাসন।
অতিথিরা তাদের আলোচনায় ছাত্র ছাত্রীদের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে পরিচয় করিয়ে দেন এবং তাদেরকে স্বপ্ন দেখতে বলেন, শুধু দেশের না বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্বপ্ল দেখতে বলেন । নিজেকে সু-শিক্ষায় শিক্ষিত করে দেশের জন্য কাজ করতে করার আহবান জানান।
কৃতি ছাত্রদের মধ্যে আলোচনা করেন ঢাবি শিক্ষার্থী ফাহিম শাহরিয়ার।
ফাহিম শিক্ষার্থীদের জন্য স্থায়ী কিছু পরিকল্পনা গ্রহন করতে উপজেলা প্রশাসনের কাছে আহবান জানান। তিনি গরীব অসহায় শিক্ষার্থীদের জন্য স্থায়ী শিক্ষাবৃত্তি দাবি জানান।
