ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১২টার দিকে উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিককে ফেরত দেন সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল হাসান।

ওসি মোঃ রফিকুল হাসান বলেন, হারানো মোবাইল সংক্রান্ত জিডিসমূহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এনড্রয়েড ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়।

তিনি আরও বলেন, সরাইল থানার পুলিশের এমন উদ্ধার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।