ঢাকা
২৫ জুন ২০২৬

রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাতের সময় প্রকাশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৪ জুন ২০২৫   ১৪১ বার পঠিত
রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাতের সময় প্রকাশ

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এবার মহানগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

বুধবার (৪ জুন) এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে। এতে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। ঈদের দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু-পরিবার, শিশু-পল্লি, শিশু-সদন, ছোটমণি নিবাস, শিশু-বিকাশ কেন্দ্র, সেফহোম এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

সেইসাথে পরিচ্ছন্নতাকর্মীরা যেন দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেন, সে জন্য যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa