ঢাকা
২৫ জুন ২০২৬

বাগেরহাটে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৪ জুন ২০২৫   ১৯৫ বার পঠিত
বাগেরহাটে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায়দের মাঝে গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউট এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার কাঠালতলা মোড় এলাকায় নির্মানাধীন গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউট চত্বরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম।

এসময়, গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফকিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম (গোরা) এবং জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ হেমায়েত উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিন, উপজেলার পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহারের মধ্যে চাল, আলু, পেয়াজ, ডাল, তেল, সেমাই, চিনি, গুরো দুধ, বাদাম-কিসমিসসহ ১২ ধরনের পন্য রয়েছে।

গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানী দায়িত্ব। গ্লোবাল এডুকেশন ইন্সটিটিউট এ দায়িত্ব থেকে উদ্যোগ গ্রহণ করেছি। আমরা এখানে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেটা দ্বীনি শিক্ষার সাথে সাথে আন্তর্জাতিকভাবে পাল্লা দেওয়ার জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা থাকবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করে দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa