“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার প্রতিদিন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগান কে নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ ২৮ মে থেকে ৩ জুন ২৫ সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পুষ্টি বিষয়ক কুইজ ও চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। উপজেলা পুষ্টি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে এবং উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহনাজ পারভীনের সার্বিক নির্দেশনায় কুইজ ও চিত্র অংকন প্রতিযোগিতা পরিচালনা করেন মেডিক্যাল অফিসার ডাক্তার মনিরুজ্জামান ও স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাইদ, স্বাস্থ্য পরিদর্শক আবু তালেব, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলামসহ , নার্স, স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
