র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের সংঘবদ্ধ ও গুরুত্বপূর্ণ অপরাধ দমন যেমনঃ সন্ত্রাস দমন, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী বিভিন্ন অপারেশনের মাধ্যমে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। এযাবৎ র‌্যাব যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এবং প্রতিটি সদস্য প্রতিনিয়ত জনগণের নিরাপত্তার জন্য এবং নিরাপদ সমাজের লক্ষ্যে তথ্য ভিত্তিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, বধাহ্মণবাড়িয়া এবং সিপিসি-২, শ্রীমঙ্গল এর একটি যৌথ আভিযানিক দল গত ৩১ মে ২০২৫ইং তারিখ আনুমানিক ১৫:৩০ ঘটিকার সময়
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চম্পকনগর ইউপির গেরারগাঁও সাকিনস্থ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৪ (চব্বিশ) কেজি গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ মেহেদী হাসান (২৫), পিতা- সেলিম সরদার, সাং- তিলাহাড়ী, থানা- মোহনপুর, জেলা- রাজশাহী।

পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।