“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস- ২০২৫ পালিত হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে কাজিপুর -সিরাজগঞ্জ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে সমবেত হয়। বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণী পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার শাহনাজ পারভীন।আলোচনায় অংশ নেয় কমিটির সদস্য স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষে শফিকুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ধূমপান থেকে বিরত রাখতে করনীয় নির্ধারনে নানা পরামর্শ প্রদানসহ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫; এ আইনে অপরাধ ও শাস্তিসমূস ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির দিকসমূহ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির উপর অধিক গুরুত্বারোপ করেন। তামাক ও মাদক বর্তমানে সমাজের অভিশাপ হয়ে দেখা দিয়েছে। তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।
