দিনাজপুরে চাঁদা দাবি ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে এনসিপি‘র নেতাকে আটক করেছে যৌথ বাহিনী ।
দিনাজপুরে সেনা কল্যান সংস্থার গাড়ীর গতিরোধ করে চাঁদা দাবি ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ যৌথ বাহিনীর হাতে আটক পার্বতীপুর উপজেলার এনসিপি’র মুখ্য সংগঠক মোহাম্মদ তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় পারর্তীপুর উপজেলার মহেশপুর মোড়ে সেনা কল্যান সংস্থার গাড়ীর গতিরোধ করে চাঁদা দাবি করা ও মালামাল ছিনতাইয়ের সময়ে হাতে নাতে তাকে আটক করে যৌথ বাহিনী। পরে পাবর্তীপুর থানায় এনসিপি’র মুখ্য সংগঠক মোহাম্মদ তরিকুল ইসলামকে হস্তান্তর করেন যৌথ বাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন পারর্তীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন।
