ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৪৯০ বার পঠিত
১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ

চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া থেকে ১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ।

জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) ভিত্তিতে দেশগুলোর ছয়টি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান থেকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মেয়াদে পাঁচ হাজার ১৪২ কোটি ৫১ লাখ টাকা অর্থায়ন করে এই তেল আনতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এমন একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সভাশেষে বিস্তারিত তথ্য তুলে ধরেন কেবিনেট ডিভিশনের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ নাসিমা বেগম।

 

 

 

 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২০ সালের মোট চাহিদার ৫০ শতাংশ জিটুজি ভিত্তিতে এবং ৫০ শতাংশ উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদিত হয় বৈঠকে।

বিপিসি সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ২০ লাখ ৯০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হবে। তবে বৃহস্পতিবারের সভায় ১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার ১৪২ কোটি ৫১ লাখ টাকার আমদানি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, জিটুজি ভিত্তিতে ভারতের নুমালীগড় রিফাইনারি (এনআরএল) থেকে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ- এমন প্রস্তাবেরও অনুমোদন দেওয়া হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে।

পার্বতীপুর ডিপোতে রেল ওয়াগনের মাধ্যমে এ পরিমাণ জ্বালানি আমদানিতে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ৩১৪ কোটি টাকা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa