মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সিলেটে ফ্রি-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন করেছে ‘নবীনগর একতা যুব সংঘ’। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিশেষ দোয়ার মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সংগঠনের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আর্থিকভাবে সহযোগিতা করেছেন।
কর্মসূচিটি সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি মো. ইয়াসিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নয়ন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক এবং দপ্তর সম্পাদক মো. রাসেল আহমদ। এছাড়া ক্যাম্পেইনটি বাস্তবায়নে বিশেষভাবে সহযোগিতা করেন মো. আবু বক্কর আহবাব এবং মো. রিমন আহমেদ।
জরুরি প্রয়োজনে রক্তদানে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ানো এবং নাগরিকদের নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্য ও স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে।

মন্তব্য করুন