১১ দলীয় ঐক্যের ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
বাংলাদেশ জামাযাতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচীর অংশ হিসেবে ২৬ নভেম্বর বৃহস্পতিবার বাদ আসর শহরের চৌমুহনা দেওয়ানী জামে মসজিদ সম্মুখ হতে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ পয়েন্ট গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান,জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন শাহ , মাওলানা হারুনুর রশিদ তালুকদার ও আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সৈয়দ তারেকুল হামিদ, আব্দুল কুদ্দুস নোমান, আবুর রাইয়ান শাহীন ,পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ,সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, সেক্রেটারি মোঃ ইসমাইল আলী, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ ,জেলা সভাপতি ফরিদ উদ্দীন,রাজনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী মিছবাহুল হাসান, ছাত্রশিবির শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদ প্রমুখ।
“জ্বালাও পোড়াও রাজনীতি, চলবে না চলবেনা” “সারাদেশে হামলা কেনো,স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই” “২৪ শের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”
“দালালি না রাজপথ,রাজপথ রাজপথ, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” “অবিলম্বে জুলাই সনদ,বাস্তবায়ন করতে হবে ” “শহীদদের রক্ত, বৃথা যেতে পারে না” প্রভৃতি স্লোগান সম্বলিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন,দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের নিরাপত্তা রক্ষার ছাত্র-জনতা সীসাঢালা প্রাচীরের ন্যায় ইস্পাত কঠিন ঐক্য থাকতে হবে।
তিনি আরো বলেন,যারা নিরপরাধ মানুষকে হত্যা করে জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করে দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটায়, তারা কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে না। এ ধরনের মানবতাবিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগকে শুধু কার্যক্রম নিষিদ্ধ নয় স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো কঠোর হতে হবে।
জেলা আমীর কষ্ট করে এসে মিছিল সফল করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন