১৭ আসনের উপনির্বাচনে আজ সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল ১০টা পর্যন্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি কেন্দ্রে মাত্র ৬০টি ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এতে কেন্দ্রগুলোতে ভোটারদের অপেক্ষায় অলস সময় পার করছেন তারা।
জানা গেছে, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পাঁচটি কেন্দ্রের মধ্যে ৬৪ নম্বর কেন্দ্রে ভোটার রয়েছে দুই হাজার ৫৮৯ জন। এই কেন্দ্রে প্রথম দেড় ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২৪টি। কেন্দ্রে চারটি বুথ রয়েছে। এর মধ্যে একটি বুথে হিরো আলমের এজেন্ট এসেছিল বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মো. ইমরান ইবনে রাজ্জাক। আরও পড়ুন: ভোটারদের অপেক্ষায় অলস সময় পার করছেন নির্বাচন কর্মকর্তারা
তিনি আরও জানান, গোলাপ ফুলের দুজন ও নৌকার চারজন এজেন্ট এসেছেন। অন্য কোনো প্রার্থীর কোনো এজেন্ট আসেননি। এ সময় অন্য কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির চিত্র একই রকম বলে জানান এই প্রিজাইডিং অফিসার।
অন্য কেন্দ্রগুলোর মধ্যে- ৬৩ নম্বর কেন্দ্রে দুই হাজার ৫৮৮ জন ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ২৪ জন। আর ৬৫ নম্বর কেন্দ্রে ভোটার রয়েছে দুই হাজার ৫৩৯ জন। পৌনে ১০টা পর্যন্ত এই কেন্দ্রের চার বুথে ভোট পড়েছে আটটি।
এ ছাড়া ৬৬ নম্বর কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১২৯ জন। সকাল সোয়া ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র দুজন। আর ৬৭ নম্বর কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৫৮ জন। এই কেন্দ্রের পাঁচটি বুথেও সকাল ৯টা ৫৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে মাত্র দুটি।
