বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিটিভির রাজশাহী উপকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে তিনি বিটিভির রাজশাহী উপকেন্দ্র পরিদর্শনে আসেন। এসময় তিনি বিটিভির রাজশাহী উপকেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
সকালে তিনি ঢাকা থেকে রাজশাহী এসে পৌঁছান। এর পর রাজশাহী উপকেন্দ্রের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উপকেন্দ্রটি নিয়ে আলোচনা করেন।পাশাপাশি রাজশাহী উপকেন্দ্রটির গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন বিটিভির রাজশাহী উপকেন্দ্রের রক্ষণ প্রকৌশলী ওয়ালিউল ইসলাম। বিটিভির রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলাম, উপকেন্দ্রের সহকারী প্রকৌশলীগণ উপস্তিত ছিলেন। পরে তিনি উপকেন্দ্র চত্তরে একটি আমগাছের চারা রোপন করেন।
