ব্রাহ্মণবাড়িয়া কসবায় ১০৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই জন আসামি গ্রেফতার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাই মাননীয় আইজিপি কর্তৃক প্রেরিত অর্থ পুরস্কার কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন হাতে তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
কসবা থানার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে উল্লেখ্য যে কসবা থানা পুলিশ কর্তৃক ১০৪ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করার জন্য তাকে ( বিশ হাজার ) টাকা অর্থ পুরস্কার প্রদান করেন।
কসবা থানার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মহোদয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে। এই ধরনের পুরস্কার নিশ্চয় কসবা থানা পুলিশ টীমেকে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করবে।
অপর দিকে জুন মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন। কসবা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সামগ্রিক অবদান অনস্বীকার্য ছিল বিধায় তিনি এই শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের স্বীকৃতি পেলেন।
শনিবার ( ৮ জুলাই ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন পুরস্কার প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল), মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ মারুফুল করিমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের অফিসার ফোর্সবৃন্দ এবং সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন।
