ঢাকা
২৭ জুন ২০২৬

বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে রংপুরে নিহত ২

জেলা প্রতিনিধি
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   ২৯২ বার পঠিত
বাস ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে রংপুরে নিহত ২

বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে রংপুরে ২ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে সাড়ে ৭টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাড়কের বাছুরবান্দা বায়েনেরতাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রসূন কান্তি দাস।

তিনি জানান, সৈয়দপুর থেকে রংপুরগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

ওসি জানান, আহতদের মধ্যে দুজনকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। গুরুত্বর অবস্থায় অপর ৮ জনকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa