বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সংস্থাটির ঢাকা অফিসের ডেপুটেশনে থাকা ডিজিএম মেজর তাইজ ইবনে আনোয়ারসহ ৩০ জনের নামে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।
মেজর তাইজ ইবনে আনোয়ার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন কমিটির সদস্যও ছিলেন। গত ২২ জুন গোয়েন্দা পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী চার্জশিট দাখিল করেন।
পরে ২ জুলাই সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিটটি জমা হয়। সিএমএম আদালতে বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. ফরিদ মিয়া এ তথ্য জানান।
