ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব (৮২) মারা গেছে। তিনি বেশ কয়েকদিন ধরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন। খবর বিবিসির। সোমবার সকালে ভেন্টিলেশন খুলে দিয়ে চিকিৎকরা মৃত ঘোষণা করেন বলে জানান তার ছেলে অখিলেশ যাদব।
চিকিৎসাধীন অবস্থায় রোববার হঠাৎ করে মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালটির চিকিৎসক ডা. নরেশ ত্রেহান এবং ডা. সুশীলা কাটারিয়া তার স্বাস্থ্যের ওপর নিয়মিত নজর রাখছিলেন।
৮২ বছর বয়সি মুলায়ম সিং যাদবের স্বাস্থ্য গত কয়েক বছর ধরেই ভালো যাচ্ছিল না। তার ইউরিন ইনফেকশনের সমস্যা ছিল।
রোববার মুলায়মকে আইসিইউতে নিয়ে যাওয়া হলে হাসপাতালে যান তার ছেলে উত্তরপ্রদেশ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা অখিলেশ যাদব। সোমবার অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেই ভেন্টিলেশ খুলে ফেলে মুলায়মকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
