সারা বিশ্ব যখন প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার বন্ধ করতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে, ঠিক তখনই ঐ বর্জ্যগুলো নিয়ে বিভিন্ন ভাস্কর্য তৈরি করে স্মার্ট শহরের পরিচয় দিল ভারতের উত্তরাঞ্চলীয় শহর বারানসি।এরইমধ্যে শহরটির বিভিন্ন পয়েন্টে পচনশীল নয় এমন বস্তু দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়েছে। যা শহরের সৌন্দর্য ফিরিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে রক্ষা করছে পরিবেশের ভারসাম্য। খবর দ্য টেক আউটলুকের।

শহরের বিভিন্ন পয়েন্টে চোখ ধাঁধানো ভাস্কর্য। কোথাও প্রজাপতি তো কোথাও আবার হাতি। কোথাও ফুটিয়ে তোলা হয়েছে কেরালা রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যের মুদ্রা। তবে আশ্চর্য বিষয় হলো এ ভাস্কর্যগুলো তৈরি হয়েছে পচনশীল নয় এমন বর্জ্য দিয়ে। এ চিত্র ভারতের উত্তরাঞ্চলীয় শহর বারানসির। যেখানে পচনশীল নয় এমন বর্জ্য নিয়ে চিন্তিত বিশ্ব, সেখানে ফেলে দেয়া এসব জিনিস দিয়ে নানা রকম ভাস্কর্য তৈরি করে নতুন এক নজির করলো শহরটি।ফেলে দেয়া লোহা প্লাস্টিক দিয়ে তৈরি করা এসব ভাস্কর্য শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি অবদান রাখছে পরিবেশের ভারসাম্য রক্ষায়। অভিনব এসব কৌশল অবলম্বণের ফলে বারানসিকে এরইমধ্যে স্মার্ট শহরের খেতাব দেয়া হয়েছে।

লোহা এবং প্লাস্টিকের পাশাপাশি আমরা টায়ারগুলোও জমা করি। পরে এগুলো দিয়ে রাস্তার বিভিন্ন পয়েন্টে ভাস্কর্য তৈরি করা হয়।২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সবরকম বর্জ্য পুনরায় ব্যবহার উপযোগী করে অন্তত একশোটি শহরকে স্মার্ট শহর হিসেবে রুপান্তর করার লক্ষ্য হাতে নেয়। এরমধ্যে নদীতীরবর্তী শহর বারাণসি ছিল সবার আগে। আর এরমধ্য দিয়ে শহরের সৌন্দর্য বাড়ার পাশাপাশি বর্জ্য অপসারণ হবে বলেও আশাবাদী ছিলেন তিনি।