
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে ইয়াবাসহ জয়নাল আবেদিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। আজ রবিবার বেলা পৌনে ২টার দিকে তাকে আটক করা হয়। জয়নাল গোলাপগঞ্জ উপজেলার বাঘা উত্তর গোলাপ নগরের মৃত আফতাব আলীর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, জয়নাল আবেদিনের কাছ থেকে ৫৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তিনি জানান, জয়নালকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
