ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

কুষ্টিয়ায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি ঢাকতে কর্মচারীকে বদলির আদেশে বিক্ষোভ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ মার্চ ২০২২   ২৯১ বার পঠিত
কুষ্টিয়ায় গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি ঢাকতে কর্মচারীকে বদলির আদেশে বিক্ষোভ

কুষ্টিয়া গণপূর্ত অফিসের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নিজের দুর্নীতি ঢাকতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ জেলা শাখার কুষ্টিয়ার সিবিএর সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমানকে হঠাৎ বদলি করায় ক্ষুব্ধ হয়ে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সকল স্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷
এই কর্মচারীর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়ে বুধবার বিকেলে কুষ্টিয়া গণপূর্ত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের সর্বস্তরের কর্মচারীরা।বিক্ষুদ্ধ কর্মচারীরা জানান, কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের অনিয়ম দুর্নীতি ও টেন্ডারবাজি ঢাকতে হঠাৎ করেই এইচ এম মতিউর রহমানকে বরিশাল জেলায় বদলি করা হয়েছে। এরই প্রতিবাদে এবং বদলি প্রত্যাহারের দাবিতে গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং বি-২০০৫ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সিবিএ নেতা জিল্লুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এসময় সমাবেশে বক্তব্যে বক্তারা বলেন, বদলির আদেশ প্রত্যাহার না করা হলে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির হুঁশিয়ারি দেন তারা। নির্বাহী প্রকৌশলীর এমন সিদ্ধান্ত পরিবর্তন করে গণপূর্ত বিভাগের কর্মচারীদের স্বার্থে এ বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। তারা আরও জানান, অনতিবিলম্বে যদি তার এ বদলি আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে বৃহৎ আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।
এসময় গণপূর্ত সিবিএর উপদেষ্টা মোঃ এমদাদুল হক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোঃ নুরুল আমীন, যুন্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন মিন্টু, প্রচার সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক মোঃ গোলাম রসুল, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহিম ও কুষ্টিয়া গণপূর্ত কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa