
কাজিপুরে খাদ্যবান্ধব কর্মসূচি সুষ্ঠ ভাবে সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৬ মার্চ দুপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি সফল করার লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আঃ সোবহান, খাদ্য গুদাম অফিসার ইনচার্জ এসএম মিজানুর রহমান, চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, প্রকল্প বাস্তবায়ন অফিসার এ কে এম শাহ আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী,ট্রাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার উত্তম কুমার মজুমদার , ট্রাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন ট্রাগ অফিসার বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ কর্মসূচির বিভিন্ন সকল ডিলারগন।
