ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

ভাইয়ের বিরুদ্ধে গোপনে গাছ কেটে ঘর নির্মানের অভিযোগ বোনের

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   ২৩৬ বার পঠিত
ভাইয়ের বিরুদ্ধে গোপনে গাছ কেটে ঘর নির্মানের অভিযোগ বোনের

বাগেরহাটে বড় ভাইয়ের বিরুদ্ধে গোপনে বোনের গাছ কেটে ঘর নির্মান করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছোট বোন বিউটি আক্তার (৪২) বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিউটি বেগম বাগেরহাট সদর উপজেলার খারদ্বার এলাকার মৃতঃ খন্দকার আব্দুল লতিফের মেয়ে।
অভিযোগে জানান, গত ২০১৬ সালের ২৮ আগস্ট আমার মাতা মিসেস রোকেয়া খাতুনের কাজ থেকে বাগেরহাট থানাধীন কাড়াপাড়া মৌজায় ৫১৩, ৫১৪ নং দাগে সম্পত্তির পরিমান ১০:৪০ শতক জমি ৩৯০৭ নং হেবা দলিল মূলে ভোগদখল করে আসছি। গত ১৬ ফেব্রুয়ারী আমি বাড়িতে না থাকায় আমার বড় ভাই মোঃ খন্দকার আঃ মতলেব (৫৫), ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম (৪৫) ও তার ছেলে খন্দকার রিয়াল (২৮) আমাদের তফশিল বর্ণিত সম্পত্তিতে প্রবেশ করে সম্পত্তিতে থাকা গড়াবেড়া ভাংচুর করে এবং বাগান থেকে অনেক গাছপালা, বাঁশ কেটে ফেলে। আমার সম্পত্তির ভিতরে অবৈধ ভাবে দখলের উদ্দেশ্যে একটি ঘর নির্মান করে। আমি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করতে বাঁধা প্রদান করলে তারা আমাকে মারপিটের ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করে।
পরবর্তীতে রাতে আমি ও আমার স্বামী মোঃ আঃ জব্বার আমার ভাইয়ের সাথে বাগেরহাট থানাধীন কাড়াাপাড়ার মোড়ে দেখা করতে গেলে আমার ভাই মোঃ খন্দকার আঃ মতলেব আমাকে ও আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার এক পর্যায়ে আমার ভাই আমার স্বামীকে খুন করবে বলে হুমকি প্রদান করে। তারা আমার জায়গায় জোর পূর্বক ঘর তৈরি করে জায়গা দখলের পায়তারা করছে।
এ ঘটনায় বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি সঠিক তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa