ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

খুলনার পাইকগাছায় ৪ বছর ধরে অবরুদ্ধ ৩টি পরিবার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২   ২১৩ বার পঠিত
খুলনার পাইকগাছায় ৪ বছর ধরে অবরুদ্ধ ৩টি পরিবার

খুলনা জেলার পাইকগাছায় যাতায়াতের পথ বন্ধ করে দেয়ায় ৪ বছর ধরে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে অন্তত তিনটি পরিবার। অন্যের জমির আইল দিয়ে চলাচল করলেও মসজিদে নামাজ পড়তে পারছেন না বয়োবৃদ্ধরা। এমনকি বিস্তীর্ণ এলাকা পাড়ি দিয়ে নিয়মিত স্কুলে যেতে না পেরে বন্ধ হওয়ার উপক্রম হযেছে ছেলেমেয়েদের লেখাপড়া। সমস্যা সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, সংশ্লিষ্ট প্রশাসন ও এমপির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলার চক গ্রামের ইউনুস শেখ (৭০) সহ তিনটি পরিবারের ৯ জন সদস্য প্রায় ৬০ বছর ধরে বসবাস করছেন সেখানে। প্রথম থেকেই যাতায়াতের জন্য নিজস্ব কোনো রাস্তা না থাকায় প্রতিবেশীদের ঘরোয়া পথেই ছিল তাদের চলাচলের একমাত্র ক্ষেত্র। নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রায় ৪ বছর আগে পথটি বন্ধ করে দেন প্রতিবেশী শহিদুল ইসলাম ঢালী। আর সেই থেকেই ইউনুছ শেখের পরিবারটি এক প্রকার অবরুদ্ধ রয়েছে। বয়োবৃদ্ধ ইউনুছ শেখ বলেন, দীর্ঘদিন মসজিদে নামাজ পড়তে যাওয়া হয় না তার।

শেষ সময়ে মসজিদে জামায়াতে নামাজ পড়তে মন কান্দে তার। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাড়ির ছেলেমেয়েদের স্কুলে যেতে না পারার কষ্ট সইতে পারেন না। তিনি এর স্থায়ী সমাধান চান। প্রতিপক্ষ শহিদুল ঢালী বলেন, তারা যে পথ দিয়ে চলতেন জমির চাষিরা সেটা কেটে দিয়েছে। বর্তমানে তারা আমাদের বাড়ির উপর দিয়ে যাতায়াত করছে। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি নিষ্পত্তির জন্য বলা হয়েছে বলেও দাবি তার।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু বলেন, অভিযোগ পেয়ে সেখানকার সর্বশেষ অবস্থা ও অবরুদ্ধ পরিবারটিকে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। পথ না পেয়ে বিলের মধ্যে জমির আইল পেরিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সংসদ সদস্য (এমপির) সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa