ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২   ২৪৫ বার পঠিত
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

নড়াইলে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধায় ইয়াবাসহ যুবক মো.রফিকুল ইসলাম (৩০) কে সদর উপজেলার লস্কারপুর এলাকা থেকে আটক করে পুলিশ। সে সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মো.মফিজুল ইসলামের পুত্র। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আব্দুস সালাম, সহকারী উপ-পরিদর্শক (এ এসআই) আশিক, নাজিম ও ফোর্স নড়াইল সদর উপজেলার লস্কারপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম কে আটক করে এবং তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa