ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মোহনপুরে পলাতক আসামীসহ গ্রেফতার ৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   ৩৭৫ বার পঠিত
মোহনপুরে পলাতক আসামীসহ গ্রেফতার ৪

রাজশাহীর মোহনপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ জন ও জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের মৃত কিয়ামত দেওয়ানের ছেলে আব্দুস সালাম (৫৯) কে ২০ লিটার চোলাইমদ, ঘাসিগ্রাম ইউপির শ্যামপুরহাট গ্রামের মৃত কমির উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩১) কে ৮ লিটার চোলাইমদ ও জাহানাবাদ ইউপির ধোপাঘাটা গ্রামের মুনছুরের ছেলে কোরবানের নিকট হতে ৬ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। অপরদিকে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী বাকশিমইল ইউনিয়নের বাকশিমইল গ্রামের আজিজুলের ছেলে রাকিব রায়হান।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa