ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নিখোঁজের ২৬ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ৩৪৪ বার পঠিত
নিখোঁজের ২৬ দিন পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার ২৬ দিন পর চুয়াডাঙ্গার তালতলা গ্রামের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবু হোরায়রার (৮) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গ্রামের একটি কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত ১৯ জানুয়ারি বিকেলে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আবু হোরায়রা। এরপর দীর্ঘ ২৬ দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরো জানান, এ ব্যাপারে আবু হোরায়রার পিতা আব্দুল বারেক ঘটনার দিন রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি জিডি করেন। এরপর গত ২৫ জানুয়ারি নিখোঁজ স্কুলছাত্রের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করার পরও আবু হোরায়রার খোঁজ মেলেনি। পুলিশ, র‌্যাব ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও আবু হোরায়রাকে খুুঁজে বের করতে পারেনি।

নিখোঁজ আবু হোরায়রা চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আব্দুল বারেকের ছেলে ও চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

অবশেষে চুয়াডাঙ্গা পুলিশ গোপন অনুসন্ধানে তথ্য পেয়ে রবিবার গভীর রাতে তালতলা কবরস্থানে গিয়ে উদ্ধার করে আবু হোরায়রার গলিত লাশ। ধারণা করা হচ্ছে নিখোঁজের দিনই আবু হোরায়রাকে হত্যা করে লাশ কবরস্থানে পুতে রাখা হয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য আটককৃতদের জিজ্ঞাসাবাদের পরে জানানো সম্ভব হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa