ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

কুষ্টিয়ায় তিন উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ২৪৫ বার পঠিত
কুষ্টিয়ায় তিন উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

১৩ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। শপথ বাক্য পাঠ করানোর পূর্বে চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনাদেরকে জনকল্যাণে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলসহ তিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa