
সিরাজগঞ্জের কাজিপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১ ফেব্রয়ারি) বেলা এগারটায় ইসলামিকফাউণ্ডেশন কাজিপুর এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মলনে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। অনুষ্ঠানে প্রশিক্ষিত ইমামদের বাল্যবিয়ে, ও করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে মুসল্লিদের সচেতন করার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার, কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু। এ ছাড়া ওবক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ডসুপার ভাইজার ফেরদৌস আলম।এসময় উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, কাজিপুর পৌরসভার জামেমসজিদ পেশ ইমাম মাওলানা আব্দুল মোত্তালিবসহ প্রশিক্ষনপ্রাপ্ত ইমামগণ উপস্থিত ছিলেন। #
