ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি

নড়াইলে সদর উপজেলা পরিষদের আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২   ২৭২ বার পঠিত
নড়াইলে সদর উপজেলা পরিষদের আইন শৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

নড়াইলে নড়াইল উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নড়াইল সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । এ সময় নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নীলু এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম ,উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ জিল্লুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শওকত কবিরসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এছাড়া সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ নিজাম উদ্দিন খান নিলু বলেন, বর্তমান সরকারের সকল সেক্টরের উন্নয়ন সারা বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে । আমরা জনপ্রতিনিধিরা সরকারি কর্মকর্তাদের সাথে থেকে সরকারের উন্নয়ন ত্বরান্বিত করতে সহযোগিতা করে আসছি । তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা একে অপরের পরিপূরক। আমরা জনসেভা থেকে শুরু করে সরকারের সকল উন্নয়নের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa