ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি

বাগেরহাটে ৬২ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   ২৬৯ বার পঠিত
বাগেরহাটে ৬২ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

বাগেরহাটের মোংলায় ৫০ বোতল বিদেশী মদ ও ১২ বোতল বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সোমবার (১৭ জানুয়ারি) সকালে মোংলা ফেরিঘাট নদীতে রাখা মালিক বিহীন একটি ট্রলার এবং আশেপাশের জঙ্গল হতে এসব মদ ও বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত মদ ও বিয়ার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার কর্মকর্তা লেঃ কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকানা বিহীন একটি নৌকা এবং আশেপাশের জঙ্গল হতে ১২ ক্যান বিয়ার ও ৫০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদ ও বিয়ার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপরাজিতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa