ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুরে রাইসমিলের চুরি হওয়া ৪ টি মিটার বিক্যাশে টাকা দিয়ে ফেরত পেলেন ভুক্তভোগীরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২   ৪১২ বার পঠিত
কাজিপুরে রাইসমিলের চুরি হওয়া ৪ টি মিটার বিক্যাশে টাকা দিয়ে ফেরত পেলেন ভুক্তভোগীরা

অভিনব চুরির ঘটনায় সিরাজগন্জের কাজিপুরে দুটি রাইস মিল ও দুটি সেমি অটো মিলের চারটি মিটার চুরি করে চোরেরা। রেখে যাওয়া মোবাইল ফোনে বিক্যাশে টাকা দিয়ে চিরকুটের সেই ফোন নম্বরে যোগযোগ করে মিটার ফেরৎ পেলেন ভুক্তভোগীরা।

উল্লেখ যে শনিবার(৮ জানুয়ারি) গভীর রাতে কাজিপুরের সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামে উক্ত ঘটনা ঘটে। চোরেরা চিরকুটে ফোন নম্বরে যোগাযোগ করে মিটার ফেরত দেওয়ার কথা লেখেছিলো।

স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার হরিনাথপুরে শাহাদত হোসেন রাজের একটি সেমি অটো মিল, রুবেল হোসেনের একটি রাইসমিল এবং কাজিপুর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের একটি সেমি অটো ও একটি রাইস মিল রয়েছে। আব্দুর রাজ্জাক শনিবার সকালে প্রতিদিনের মতো মিলে গেলে মিটার চুরি যাবার বিষয়টি তার চোখে পড়ে। এসময় তিনি অন্য মিল মালিকদের ফোন করলে তারাও তাদের মিটার খোয়া যাবার বিষয়টি জানান। আব্দুর রাজ্জাক জানান, মিটারের কাছেই দেখি গোল একটি মোটা কাগজ পড়ে রয়েছে। সেই কাগজে বড় করে লেখা একটি ফোন নম্বর। নম্বরের নিচে লেখা আছে মিটার পাবে।

১১ জানুয়ারি দুপুরে মিল মালিক আব্দুর রাজ্জাক ওই নম্বরে ফোন দিলে একজন রিসিভ করে প্রতিটি মিটার বাবদ ছয় হাজার টাকা দাবী করে। পরে ভুক্তভোগীরা প্রতিটি মিটার বাবদ ৫০০০ টাকা করে মোবাইল নম্বরে বিক্যাশ করলে চোরেরা হরিনাথপুর গ্রামের পাশ্ববর্তী ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের পশ্চিম পাড়ার একটি বাড়ির খড়ের গাদা কাছে রেখে যায় । ভুক্তভোগী হরিনাথপুর গ্রামের রুবেল জানান , বিকাশে টাকা না পাঠালে মিটার দিবেনা তাই বাধ্য হয়ে ৪ টি মিটারের জন্য ২০০০০ টাকা দিয়ে মিটার ফেরত নিলাম। কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার এ বিষয়ে কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ করেননি, তবে ভুক্তভোগিরা চুরির বিষয়টি জানান ও চোরের ফোন নম্বর দেন। আমরা ঐ ফোন নম্বর ট্যাগ করে সনাক্তকরণে পদক্ষেপ নেবার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন ।

এদিকে এই অভিনব চুরি হওয়া মিটার গুলো বিক্যাশে টাকা দিয়ে ফেরত নেওয়ার কথা চারদিকে ছড়িয়ে পড়ায় খোলা মাঠের মধ্যে সেচ সংযোগ মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa